Monday, January 25, 2016

অনুরক্ত বাসনা

বর্ষার শেষে রিক্ততা যেমন প্রকৃতির সর্বাঙ্গে,
তোমা অবগাহন তেমনি নিঃশ্বাসে ।
আবেগের প্রাবল্যে দোদুল্যমান দেহ হয়না প্রশমি,
যেথা হরণ আজ চিন্তার স্বাধীনতা ।
অন্তরাত্মা একটাই সুর তুলে,
করেছে তোমা ক্রীতদাস ।
তোমা অনন্ত যৌবন শুধা লভে রেখে যেতে চাই কিঞ্চিত….,
তব তোমা দেখি আলোকবর্ষ দূরে ।
বসন্ত আজ তিরোহিত হতে চলেছে,
আমি ভুলে গেছি ফিরতে পেছনে ।
গোচরে বা অগোচরে কর’নি ভেতরে বহন,


বোঝাবো কি করে তোমা ! নিরুত্তাপ হ্নদয়ের দহন।

No comments:

Post a Comment