আব্দুল্লাহ (২১ শে আগস্ট ২০১১)
দিন যায় স্বপ্ন দেখি
আবেগের যা দিয়েছে ফাঁকি,
রাতের আকাশে উঁকি দিয়ে
ভাসিয়ে ছিল যে আঁখি ।
দিন যায় স্বপ্ন বাড়ে
মাঝে পাই ভিন্ন রূপে,
ভেবে ভ্রান্ত উদাস মনে
পাইনি তা ক্লান্ত মনে ।
দিন আর রাতের স্বপ্ন
মেলেনা তো কখনো
ক্ষণে ক্ষণে বদলায় সে
এইতো বুঝি স্বপ্ন রূপ ।
No comments:
Post a Comment